×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছয় শিশুসহ আহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০৪:২১ পিএম

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছয় শিশুসহ আহত ৯
যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছয় শিশুসহ ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। শনিবার রাতে এ ঘটনার পর রবিবার সংবাদ সম্মেলনে ইদাহোর বইচে পুলিশ প্রধান উইলিয়াম এল বোনস জানান, তিন বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলাকালে হঠাৎই এক ব্যক্তি এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় ওই শিশুটিসহ ৯ জন আহত হয়। ৩০ বছর বয়সী ওই হামলাকারীর নাম টিমি কিনার। প্রতিশোধ নিতেই ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর টিমি কিনার হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই হামলার সঙ্গে অন্য কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে এফবিআই। তবে প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনার সঙ্গে অন্য কারণ খুঁজে পাইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App