×

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে মিলিশিয়াদের হামলায় নিহত ৪৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ০৪:৪৩ পিএম

উপজাতি মিলিশিয়াদের হামলায় দক্ষিণ সুদানের জংলাই রাজ্যে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, প্রাণের বদলে প্রাণ নাশ অর্থাৎ হামলার জবাবে পাল্টা হামলা চালানোর জেরে নিহতের ঘটনাটি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ কোনোভাবেই হামলা বন্ধ করতে পারছে না। জংলাইয়ের তথ্যমন্ত্রী জোকাব আকিচ ডেং জানান, মঙ্গলবার ডাক পায়েলের ছোট গ্রামে মুরালি উপজাতির মিলিশিয়াদের হামলায় ২০ জন পুরুষ, ২২ জন নারী ও একজন শিশু নিহত এবং ১৯ জন আহত হয়েছে। প্রতিশোধ নিতে সেখানে এভাবে হামলা চালানোর ঘটনা নতুন নয়। তেলসমৃদ্ধ দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ বন্ধ হয়েছে ২০১৩ সালে। তার পরেও দেশটির সেনাবাহিনী, বিদ্রোহী এবং মিলিশিয়াদের মধ্যে দ্বন্দ্ব শেষ হয়নি। দ্বন্দ্বের জেরে দেশটির এক-তৃতীয়াংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বোমা রাজ্যের তথ্যমন্ত্রী জানান, দোষীদের চিহ্নিত করার ব্যাপারে সরকারিভাবে চেষ্টা চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App