×

আন্তর্জাতিক

নিজ গড়া দল থেকে মাহাথির ছেলেসহ বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ১১:৩৮ পিএম

নিজের গড়া দল থেকে বহিষ্কার করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়ার সহ-প্রতিষ্ঠাতা মাহাথির। বৃহস্পতিবার (২৮ মে) এ দলের এক বিবৃতিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

আল জাজিরা জানিয়েছে, গত ১৮ মে দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না দিয়ে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে বসেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী, এ ঘটনার পরিরেক্ষিতে তাকে বহিষ্কার করা হলো।

ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহাথির মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হলো। মাহাথিরের সঙ্গে তার ছেলে মুখরিজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৯৫ বছর বয়সী মাহাথির। এরপর তিনি আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন।

পরে মাহাথির মোহাম্মদের তোয়াক্কা না করে দলীয় প্রেসিডেন্ট মুহিদ্দিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App