×

আন্তর্জাতিক

গাজায় অস্থায়ী বন্দর স্থাপন করবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০২:০৭ পিএম

গাজায় অস্থায়ী বন্দর স্থাপন করবে যুক্তরাষ্ট্র

ত্রাণ পৌঁছাতে গাজার উপকূলে একটি অস্থায়ী বন্দর স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এমন উদ্যোগের কথা ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির।

ভাষণে বাইডেন বলেন, আজ রাতে আমি মার্কিন সামরিক বাহিনীকে গাজার উপকূলে ভূমধ্যসাগরে অস্থায়ী বন্দর স্থাপনের জন্য একটি জরুরি মিশনের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিচ্ছি।

এই বন্দরের সাহায্যে খাদ্য,পানি এবং ওষুধ অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে বেশি পরিমাণে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি। 

বাইডেন বলেন, একটি অস্থায়ী বন্দর গাজায় মানবিক সহায়তা পাওয়ার পরিমাণকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম করবে।

বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে বলেন, অস্থায়ী বন্দরটিতে একটি ঘাট থাকবে, যার সাহায্যে প্রতিদিন শত শত ট্রাকের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হবে।

বাইডেন আরও বলেন, ইসরাইলের নেতাদের উদ্দেশ্য করে আমি বলছি-মানবিক সহায়তা কোনো গৌন বিবেচনা অথবা দর কষাকষির মতো বিষয় হতে পারে না। নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।

এর আগে গত শনিবার গাজার জন্য প্রথমবারের মতো তিনটি সামরিক বিমান থেকে ত্রাণ সহায়তার অন্তত ৩০ হাজার খাবারের প্যাকেট ফেলেছিল যুক্তরাষ্ট্র। জর্ডানের বিমানবাহিনীর সহায়তায় প্যারাসুটের মাধ্যমে এই প্যাকেটগুলো ফেলা হয়েছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App