×

ভারত

ভারতে হাসিনার গোপন আস্তানা নিয়ে যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

ভারতে হাসিনার গোপন আস্তানা নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তবে ভারতের ঠিক কোথায় তাঁর বর্তমান অবস্থান, তা নিয়ে রয়েছে নানা জল্পনা ও গোপনীয়তা। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সম্ভাব্য বাসস্থান, নিরাপত্তাব্যবস্থা ও অবস্থান নিয়ে তথ্য উঠে এলেও সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ বাসভবনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। তবে তাঁর সুনির্দিষ্ট অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট একটি বিমানে উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। পরে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ওই বছরের অক্টোবরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় তাঁকে একটি বাংলো দেওয়া হয়েছে। রাজধানীর এই অভিজাত ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বসবাস করেন।

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাঁর নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এদিকে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যসূত্র: এনডিটিভি, রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই : হাবিব

জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই : হাবিব

ভারতে হাসিনার গোপন আস্তানা নিয়ে যা জানা গেল

ভারতে হাসিনার গোপন আস্তানা নিয়ে যা জানা গেল

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App