×

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য। 

নিহতদের মধ্যে হিজবুল্লাহর ৬ সদস্য রয়েছেন বলে সংগঠনটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে। খবর আল-জাজিরার।

ইরান এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরায়েলের বর্বর সেনারা এই আগ্রাসন চালিয়েছে।

ইসরায়েলি এই আগ্রাসনকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।

গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার গাজার প্রতি সবসময় জোরালো সমর্থন দিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App