×

আন্তর্জাতিক

সোমবার ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম

সোমবার ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

ছবি: সংগৃহীত

আগামী সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নাগরিকদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শনিবার (৬ এপ্রিল) এই আহ্বান জানায় দেশটির সুপ্রিম কোর্ট । 

সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উৎযাপিত হবে। কিন্তু যদি সোমবার (৮ এপ্রিল) চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং বুধবার (১০ এপ্রিল) দেশটিতে ঈদ পালিত হবে।

উল্লেখ্য রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ এবং ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর। সৌদি আরবে গত ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। আগামী সোমবার ৮ এপ্রিল দেশটিতে রমজানের ২৯তম দিন পড়বে। 

সূত্র: ইনসাইড দ্য হারামইন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দল-মত নির্বিশেষে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দল-মত নির্বিশেষে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মস্তিষ্কের অদ্ভুত খেলা: কেউ সংখ্যায় পান স্বাদ, কেউ সুরে দেখেন রং

মস্তিষ্কের অদ্ভুত খেলা: কেউ সংখ্যায় পান স্বাদ, কেউ সুরে দেখেন রং

ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার পর মক্কা-জেদ্দায় সতর্কতা

ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার পর মক্কা-জেদ্দায় সতর্কতা

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App