×

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পিএম

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন। পুলিশ সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

শনিবার (১৩ এপ্রিল) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর জিও নিউজের।

পুলিশ বলছে, শুক্রবার রাত ৮টার দিকে বেলুচিস্তান প্রদেশের নৌশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচিতি পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা নয় শ্রমিককে অপহরণ করে।

আরো পড়ুন: চলমান ঘটনা আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’ ঘটাতে পারে

স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেছেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নৌশকি জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা ওই সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে একই হামলাকারীরা প্রাদেশিক এক পার্লামেন্ট সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুইজন নিহত হয়। হামলার সময়ে গাড়িতে পার্লামেন্ট সদস্য ছিলেন না।

সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App