×

আন্তর্জাতিক

বাঁচানো গেল না তাসমানিয়ায় আটকে পড়া তিমিগুলোকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭ পিএম

বাঁচানো গেল না তাসমানিয়ায় আটকে পড়া তিমিগুলোকে
বাঁচানো গেল না তাসমানিয়ায় আটকে পড়া তিমিগুলোকে

রক্ষা করা সম্ভব হলো না অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের উপকূলে আটকা পড়া তিমিগুলোকে। ইতোমধ্যে আটকে পড়া ২৭০টি তিমির মধ্যে ৯০টি তিমির মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, আরও অনেকগুলো তিমি মৃত্যুর পথে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ওই পাইলট তিমিগুলোর মধ্যে যেগুলো এখনও বেঁচে আছে তাদের রক্ষার চেষ্টা করছেন জীববিজ্ঞানীরা। এতে কয়েকদিন লেগে যেতে পারে।

তাসমানিয়ার পশ্চিম উপকূলে বহু সংখ্যক তিমির আটকা পড়ার ঘটনাটি সোমবার প্রকাশ পায়। তবে কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা জানা যায়নি। সৈকতে তিমি চলে আসা ওই এলাকায় সাধারণ ঘটনা হলেও ২০০৯ সালের পর থেকে এত তিমিকে একসঙ্গে সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি।

তাসমানিয়ান মেরিটাইম কনসারভেশন প্রোগ্রাম এর বিজ্ঞানীরা জানিয়েছেন, দ্বীপের ম্যাককুয়েরি হেডস নামক একটি এলাকাজুড়ে তিনটি দলে তিমিগুলোকে পাওয়া গেছে, দ্বীপের একটি প্রত্যন্ত অন্তরীপের এই এলাকাটিতে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই এবং জলযানও ওই এলাকায় খুব কম যায়। পাইলট তিমি ৭ মিটার (২৩ ফুট) পর্যন্ত লম্বা এবং এর ওজন তিন টন পর্যন্ত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App