×

আন্তর্জাতিক

ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:৩২ পিএম

ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ঘুমন্ত ৭ নাপিতকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এ  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

গোয়াদর পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান- ‘অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। হামলায় অন্তত ৭ নাপিত নিহত হন। খবর ডনের।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন। তার সবাই পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা। মহসিন আলি ডনকে বলেন- ‘ইতোমধ্যে নিহত ৭ নাপিতের লাশ এবং আহত এক নাপিতকে গোয়াদর হাসপাতালে নেয়া হয়েছে।’

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। তবে সর্বশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App