×

আন্তর্জাতিক

তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে যে ইস্যুতে কড়া সতর্ক করলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৫:২৮ পিএম

তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে যে ইস্যুতে কড়া সতর্ক করলো ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হওয়ার শঙ্কার মধ্য দিয়েই পারমাণবিক ইস্যুতে তেল আবিবকে সতর্কবার্তা দিয়েছে তেহরান। 

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল অমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। খবর এনডিটিভির।

খবরে আরো বলা হয়েছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। 

তবে বরাবরই তাদের এ অভিযোগ নাকচ করেছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করেই থামেননি তারা। রীতিমতো তেল আবিবকে শাসিয়েছেন কামাল খারাজি। 

আরো পড়ুন: ইরানে ইসরায়েলের হামলার পর যা বলছে বিশ্ব

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হব।

পারমাণবিক ইস্যুতে তেল আবিবকে সতর্কবার্তা 

উল্লেখ্য, গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের এক হামলায় ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোরের বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান, এতে দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে। চলমান এই উত্তেজনার মধ্যেই আবারো ইসরায়েলকে সতর্ক করে তেহরান।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App