×

আন্তর্জাতিক

কোথায় হবে রাইসির জানাজা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৫২ পিএম

কোথায় হবে রাইসির জানাজা?

নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: সংগৃহীত

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা ও দাফনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার ২১ মে) সকালে তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে নিহত পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ অন্যদের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএর বরাতে সোমবার (২০ মে) রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের পাশাপাশি তার সঙ্গে নিহত সফরসঙ্গীদেরও তাবরিজে দাফন করা হবে। তার আগে, মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে।

এর আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও আরো কয়েকজন কর্মকর্তার মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শোক ঘোষণা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

আরো পড়ুন: ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বেড়েছে তেলের দাম

আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ নিহত সরকারি কর্মকর্তাদের জন্য গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, রাইসি একজন কঠোর পরিশ্রমী সরকারি কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে রাইসি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি তার জীবন ইসলাম ও ইরানের জনগণের জন্য উৎসর্গ করেছেন। 

গত শনিবার (১৮ মে) আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। রবিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে, রাইসি ও আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সব যাত্রী নিহত হয়েছেন।

টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় ক্যাফের কাছে বিস্ফোরণে নিহত অন্তত ৩

রাশিয়ায় ক্যাফের কাছে বিস্ফোরণে নিহত অন্তত ৩

কলকাতায় ফিরে আবেগঘন বক্তব্য তসলিমা নাসরিনের

কলকাতায় ফিরে আবেগঘন বক্তব্য তসলিমা নাসরিনের

এআই ব্যবহার করে আয় করবেন যেভাবে

এআই ব্যবহার করে আয় করবেন যেভাবে

দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় তাণ্ডব চালাবে ঝড়

দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় তাণ্ডব চালাবে ঝড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App