×

আন্তর্জাতিক

গাজায় মসজিদে হামলায় ১০ শিশুসহ নিহত ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:২৩ পিএম

গাজায় মসজিদে হামলায় ১০ শিশুসহ নিহত ১৬

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১০ শিশুসহ ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ওই মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন শিশুসহ অনেক নারী। তবে গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এরই একপর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া এই মসজিদে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও রয়েছে।

এছাড়া দারাজের আশপাশের আল-সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোও ইসরায়েলি হামলার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫ হাজার ৭০৯ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

হামলায় আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App