×

জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রকল্প এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রকল্পের কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। 

কতৃপক্ষ বলছে, আগুন লেগেছিল তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলে প্রয়োজনীয় আসবাবপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে পড়ে।

সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

আগুনের পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়ে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি কাস্টমস ভবন ও ক্যান্টিনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় এসব স্থাপনায় পানির সংকটও দেখা দিয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ ও পানি সংকটে প্রকল্পে কর্মরত শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, প্রকল্পের ভেতরে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুনে বায়েকের কার্যালয়ের কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক (পিডি) ড. কবীর হোসেন জানান, বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুন লেগেছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় প্রকল্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভানোর সময় পানি ব্যবহারের কারণে কিছু আসবাবপত্র ভিজে নষ্ট হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া সার্ভার রুমে আগুন লাগার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য, নথিপত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App