×

আন্তর্জাতিক

আইসক্রিমের মধ্যে কাটা আঙুল, থানায় ছুটলেন নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০২:৩৮ পিএম

আইসক্রিমের মধ্যে কাটা আঙুল, থানায় ছুটলেন নারী

আইসক্রিমের মধ্যে কাটা আঙুল, থানায় ছুটলেন নারী। ছবি: সংগৃহীত

অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন এক নারী। পেয়েও যান সময় মতো। তবে আইসক্রিম খেতে গিয়েই বাঁধে বিপত্তি। আইসক্রিমের মধ্যে পাওয়া যায় মানুষের কাটা আঙুল।

শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুলিশও তাদের তদন্ত শুরু করেছে। বুধবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের আঙুল পাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। মূলত মুম্বাইয়ের শহরতলী মালাডে বসবাসকারী এক নারী ইউম্মো আইসক্রিম থেকে অনলাইনে শঙ্কু আইসক্রিম অর্ডার করেছিলেন।

কিন্তু আইসক্রিম হাতে পাওয়ার পর মোড়ক খুলতেই তিনি হতবাক হয়ে যান। মূলত আইসক্রিমের ওপরের ভাগেই মানুষের কাটা আঙুল পান তিনি। আর এরপরই তিনি থানায় যান এবং অভিযোগ দায়ের করেন।

সংবাদমাধ্যম বলছে, কাটা আঙুল পাওয়ার পর সেটিসহ আইসক্রিম নিয়ে মালাড থানায় ছুটে যান ওই নারী। ইউম্মো কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘এফআইআর দায়ের করে আঙুলের টুকরোটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। শুধু তাই নয় যে জায়গায় আইসক্রিম তৈরি হয়েছিল সেই জায়গাতেও তল্লাশি চালানো হবে।’

তবে এই ঘটনার পর আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য ঠিক কী করে আইসক্রিমের মধ্যে আঙুল এলো তা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিভিন্ন সংস্থা।

আরো পড়ুন: মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম মৃত্যু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারির তাগিদ

ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App