×

আন্তর্জাতিক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করবেন ইমরান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করবেন ইমরান খান

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। বর্তমানে বন্দি রয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। জেল থেকেই এই পদে আবেদন করতে চলেছেন তিনি। ইমরান বর্তমানে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন বলে টেলিগ্রাফ জানিয়েছে। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক মিডিয়ায় ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি বলেছেন, আমরা ইমরান খানের কাছ থেকে অনুমতি পেলে এবং এটির জন্য স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করার পরে আমরা এটি প্রকাশ্যে ঘোষণা করব।

৮০ বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি শূন্য রয়েছে। দীর্ঘ ২১ বছর দায়িত্বে থাকার পর লর্ড প্যাটেন পদত্যাগ করেন।

আরো পড়ুন: টাইফুন গেইমির প্রভাবে দুই জাহাজ ডুবলো সাগরে

মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটি তার চ্যান্সেলর পদ ও ভূমিকাকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করে থাকে। সাধারণত এই পদে আজীবনের জন্য নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধান প্রধান সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। এছাড়া নতুন চ্যান্সেলরের জন্য নির্বাচন প্রক্রিয়া প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, গত বছরের মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উসকে দেয়ার অভিযোগে ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। অবশ্য এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

জেল থেকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, আমি ৭ ফুট বাই ৮ ফুটের এক ডেথ সেলে বন্দি রয়েছি, যা সাধারণত সন্ত্রাসীদের থাকার জন্য সংরক্ষিত। জনগণ আমাকে ভোট দিয়েছে কারণ তারা বর্তমান ব্যবস্থা এবং কীভাবে পাকিস্তান পরিচালিত হচ্ছে তাতে বিরক্ত।

উল্লেখ্য, ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন। তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন ইমরান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App