×

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ০৪:০৩ পিএম

ক্যালিফোর্নিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মার্কিন সামরিক অ্যাপাচে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর এক মুখপাত্র। খবর রয়টার্স। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেসন ব্রাউন জানিয়েছেন, এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। সেনাবাহিনীর আরেক মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট এবং কো-পাইলট দু’জনই নিহত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি ওই কর্মকর্তা। ওই সেনা সদস্যদের পরিবারকে এখনও তাদের মৃত্যুর খবর জানানো হয়নি বলেই নাম প্রকাশ করা হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কারসন সেনাবাহিনীর মুখপাত্র ব্রান্ডি গিল জানিয়েছেন, প্রশিক্ষণের অংশ হিসেবে ফোর্ট কারসন থেকে মোজাভে মরুভূমির দিকে গিয়েছিল হেলিকপ্টারটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App