×

আন্তর্জাতিক

লেবাননে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল, নিহত ১০০ ও আহত ৪০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

লেবাননে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল, নিহত ১০০ ও আহত ৪০০

ছবি: সংগৃহীত

লেবাননে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনভর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনেই দেশটিতে অন্তত ১০০ জন নিহত এবং ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এই নারকীয় হতাহতের ঘটনা ঘটেছে।

দক্ষিণ লেবাননের মানুষ জানিয়েছেন, তারা হিজবুল্লাহর ব্যবহৃত ভবন থেকে দূরে থাকার জন্য সতর্ক করে টেক্সট এবং ভয়েস মেসেজ পাচ্ছেন। লেবাননের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ওগেরো জানিয়েছে, তেমন ৮০ হাজারের বেশি ফোন সতর্কতা দিয়েছে ইসরায়েল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে একটি বিবৃতি জারি করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে দেশের দক্ষিণের সব হাসপাতালগুলোকে জরুরি নয়, এমন অস্ত্রোপচার বাতিল করার অনুরোধ করা হয়েছে। চিকিৎসকদের বলা হয়েছে, আহতদের জন্য প্রস্তুত থাকতে যারা জরুরি বিভাগে আসতে পারেন।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পূর্বাঞ্চলের মারজায়ুন থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে।

হিজবুল্লাহ বিবৃতি দিয়ে জানিয়েছে, উত্তর ইসরায়েলের দিকে তারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। রবিবারও (২২ সেপ্টেম্বর) ইসরায়েলের দিকে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। যেগুলো ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে বেশ অনেকটা গভীরে আঘাত হানতে সক্ষম হয়।

হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App