×

আন্তর্জাতিক

ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম

ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

ইরান এয়ারের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ার ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরান এয়ারসহ আরো কয়েকটি ইরানি এয়ারলাইন্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ইইউ নিষেধাজ্ঞা জারি করার পর যাত্রীদের এসএমএসের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়। খবর ইরনার।

ইইউর নিষেধাজ্ঞার ফলে ইরান এয়ার, মাহান এয়ার ও সাহাসহ মোট ৭টি প্রতিষ্ঠান ও সাত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির মাধ্যমে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে, যদিও তেহরান এসব অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরানি এয়ারলাইন্সগুলোর অ্যাসোসিয়েশনের পরিচালক মাকসুদ আসাদি সামানি জানিয়েছেন, ইরান থেকে ইউরোপীয় রুটগুলোতে একমাত্র ইরান এয়ারই ফ্লাইট পরিচালনা করত। এখন নিষেধাজ্ঞার কারণে এই ফ্লাইটগুলো আর পরিচালিত হবে না, যা ইউরোপীয় এয়ারলাইন্সগুলোকে লাভবান করবে।

আরো পড়ুন: ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি আটকে দিচ্ছে

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জাফর ইয়াজেরলু বলেছেন, ইউরোপীয় বিমানবন্দরগুলোতে অবতরণ করতে না দেয়ার আশঙ্কায় ইরান এয়ার আগেভাগে তার ফ্লাইটগুলো বাতিল করেছে। এতে ইরানি যাত্রীরা সমস্যায় পড়তে পারেনি। নিষেধাজ্ঞার কুফল থেকে সাধারণ যাত্রীদের রক্ষা করতে কূটনৈতিক চ্যানেলসহ অন্যান্য মাধ্যমে যোগাযোগ চলছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App