×

আন্তর্জাতিক

অন্ধকারে ছবি ও ভিডিও তুলতে সক্ষম ড্রোন বানালো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

অন্ধকারে ছবি ও ভিডিও তুলতে সক্ষম ড্রোন বানালো ইরান

ছবি: সংগৃহীত

ইরানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম ড্রোন তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ঘাজাভি বলেছেন, নিরাপত্তাজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানিকৃত ড্রোনগুলোর ওপর নির্ভরতা থেকে সরে আসার জন্য একদল গবেষক কাজ করেছেন।

তারা রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণে সক্ষম ড্রোন তৈরি করেছেন। এই ড্রোন দিয়ে রাতেও লক্ষ্যবস্তুর ওপর নজর রাখা সম্ভব। খবর ইরনার। 

কোম্পানির প্রধান ঘাজাভি আরও বলেছেন, এসব ড্রোনে ইনফ্রারেড এবং থার্মাল ক্যামেরা বসানোর সব ব্যবস্থা রয়েছে এবং এসব ক্যামেরার সাহায্যে লক্ষ্যবস্তুকে ১৮০ গুণ পর্যন্ত বড় করে ছবি তোলা সম্ভব। 

এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে এই ড্রোনের। পরবর্তীতে তা বাড়ানো সম্ভব। ড্রোনটি বাণিজ্যিকীকরণ পর্যায়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন

ইরানি বিজ্ঞানীরা বাণিজ্যিক কাজে ড্রোনটি ব্যবহারের জন্য বিশেষ করে- চিত্রগ্রহণ, ম্যাপিং, কৃষি এবং কীটপতঙ্গ ও বীজ স্প্রেসহ বিভিন্ন অ্যাপ্লিকেশন যুক্ত করার কাজ করছেন।

চাহিদা মেটাতে ইরান বিদেশ থেকে বাণিজ্যিকভাবে ড্রোন আমদানি করলেও পেজার বিস্ফোরণের পর তেহরান নিজেই ড্রোন তৈরির প্রকল্প হাতে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App