×

আন্তর্জাতিক

হামলার ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:০১ এএম

হামলার ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উত্তর ইসরায়েলে ছিলেন নেতানিয়াহু। সেখানকার উত্তরাঞ্চলের শহর মেটুলায় সফর করার কথা ছিল তার। যাওয়ার ২০ মিনিট আগে ওই এলাকার একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয়। ফলে ভয়ে সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। লেবাননে হামলার পর থেকে তা আরও বেড়ে গেছে। কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে ধেয়ে আসা ড্রোনটির হামলায় কেউ হতাহত না হলেও তাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

তারও আগে গত ২৫ অক্টোবর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এসময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। তেহরানে হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়ে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করলেন ইসরায়েলির প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App