×

আন্তর্জাতিক

বাংলাদেশিদের চিকিৎসা করবে না ভারতের হাসপাতাল, পূর্ণ সমর্থন বিজেপি এমপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

বাংলাদেশিদের চিকিৎসা করবে না ভারতের হাসপাতাল, পূর্ণ সমর্থন বিজেপি এমপির

বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা বন্ধ করে দেয়া নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন মানবিক দিক থেকে বিষয়টি দেখা হোক। আবার অনেকেই বলছেন যে দেশের কাছ থেকে ওরা এত সহায়তা পায় সেই দেশকে অপমান করার আগে ওরা আর একবার ভাবুক।

বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য আসেন ভারতে। কলকাতার পাশাপাশি ত্রিপুরা, দক্ষিণ ভারতের একাধিক হাসপাতালে চিকিৎসা করাতে আসনে তারা। এরপর সুস্থ হয়ে বাড়িও ফেরেন তারা। যে দেশ তাদের জীবন ফেরায় সেই দেশকেই অপমান করেছে বাংলাদেশ।

ইতিমধ্যেই দেশের একাধিক হাসপাতাল ঘোষণা করেছে তারা বাংলাদেশের রোগীদের চিকিৎসা করবে না। এবার সেই হাসপাতালগুলোর সিদ্ধান্ত জানালেন বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য।

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্য জুড়ে হাসপাতাল গুলো বার্তা দিয়ে দিয়েছে যে বাংলাদেশি মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে না। আমি এই সিদ্ধান্ত পূর্ণ সমর্থন জানাচ্ছি। গোটা দেশের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেয়া।

বাংলাদেশি হিন্দুদের ওপর যে অকথ্য অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ সরকার, তার কড়া প্রতিবাদ হওয়া উচিত বলে আরো লিখেছেন শমীক।

আরো পড়ুন: ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা

তবে শমীকের এই পোস্টের জবাবে নানা জনে নানা কথা লিখেছেন। এক নেটিজেন লিখেছেন, আদানির পাওয়ার সাপ্লাইয়ের কী হবে?

অপর একজন লিখেছেন, বিশেষ করে চেন্নাই আর বেঙ্গালুরুতে করলে বেশ হবে। ওখানেই সবথেকে বেশি বাংলাদেশি রোগী আসে।

ইতিমধ্যেই কলকাতার মানিকতলার একটা হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের রোগীদের চিকিৎসা করবে না। কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল এই সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য তারা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিল। পিটিআইকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতকে যেভাবে ওরা বার বার অপমান করছে এটা আমরা মানতে পারছি না। আমাদের পতাকাকেও ওরা অপমান করেছে।

শুধু তারাই নয় ত্রিপুরার আইএলএস হাসপাতালও সেই পথে হাঁটছে।

আগরতলার আইএলএস হাসপাতাল, একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তারা এই সিদ্ধান্ত জানিয়েছে। কারণ বাংলাদেশিদের চিকিৎসা যাতে না করা হয় সেকারণে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ দেখান।

হাসপাতালের চিফ অপারেটিং অফিসার পিটিআইকে জানিয়েছেন বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউরা চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল তা এবার বন্ধ করা হলো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App