×

আন্তর্জাতিক

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ায় নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পিএম

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইসরায়েলে মসজিদে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছেন ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। দিলে সরাসরি বাধা দিতে বলেছেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেটিতে ইসরায়েলি পুলিশকে প্রবেশ করে তা জব্দ করার অনুমতিও দিয়েছেন বেন গিভির। তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। 

যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত থামবেন না কট্টর ডানপন্থী।

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেন গিভির ঘৃনা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। এই মুসলিম ইসরায়েলি সংসদ সদস্য সতর্কতা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App