×

আন্তর্জাতিক

সাগর থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করলো শ্রীলঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

সাগর থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করলো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে ভারত মহাসাগারে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এদের মধ্যে ২৫টি শিশুও রয়েছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে জানান স্থানীয় মৎসজীবীরা। পরে নৌবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। খবর: আল-জাজিরার।

বিশ্বের নিপীড়িত জনগোষ্ঠীর মধ্যে অন্যতম মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যভিত্তিক এই জাতিগোষ্ঠী বহু বছর ধরে সেনাবাহিনী ও প্রশাসনের নিপীড়ন সহ্য করছে। ২০১৭ সালে আরাকানে সেনাবাহিনী অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে এসেছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের মধ্যে সাগরপথে আরাকান ছেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। সাগরপথে সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করেন তারা।

তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় অহরহ নৌকা ডুবে সলিল সমাধিও ঘটে অনেকের। শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমারের সমুদ্র সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৭৫০ কিলোমিটার। তবে সেটি মিয়ানমারের দক্ষিন পশ্চিমে।

রাখাইন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য। বৃহস্পতিবার যে রোহিঙ্গাদের উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী, তারা কোথা থেকে রওনা হয়েছিল এবং তাদের গন্তব্য কি? তা এখনও জানা যায়নি। মূলত ভাষাগত সমস্যার কারণেই তা এখনও জানা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।

শ্রীলঙ্কার কর্মকর্তাদের ধারণা, রাখাইন কিংবা বাংলাদেশের কক্সবাজার থেকে নৌকাটি রওনা হয়েছিল। তারপর ঝড়ো হাওয়ার কারণে দিকভ্রষ্ট হয়ে শ্রীলঙ্কার উপকূলে এসেছে। কারণ স্বাভাবিকভাবে এই যাত্রীবাহী নৌকাটির এ পথে আসার কথা নয়। উদ্ধার করা রোহিঙ্গাদের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App