×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সংঘাতে ৮ হাজার ইসরায়েলি গৃহহারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৫৩ পিএম

ইরানের সঙ্গে সংঘাতে ৮ হাজার ইসরায়েলি গৃহহারা

ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত আট হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথ। 

শুক্রবার (২০ জুন) দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রপার্টি ট্যাক্স ক্ষতিপূরণ তহবিল সূত্রে জানা গেছে, ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ভবন ও যানবাহন। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার আবেদনকারী ক্ষতিপূরণ চেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান-ইসরায়েল সংঘাতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। 

গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানের আবাসিক, সামরিক ও পারমাণবিক এলাকায় হামলা চালায়। এতে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি হয়। বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর ছেড়ে বাংকারে সরে যেতে বাধ্য হয়। এদিকে, ইসরায়েল এখনো আগ্রাসন অব্যাহত রেখেছে। পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে ইরান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App