×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৪০, ছয় দিনে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৪০, ছয় দিনে নিহত ১০

ছবি: সংগৃহীত

ইরান ও হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত এই হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রাম বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও হিজবুল্লাহর অভিযান শুরু হওয়ার পর থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত মোট আহতের সংখ্যা ১,৬১৯ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে এবং ১১৪ জন সামান্য আহত। এছাড়াও চারজন আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন ও দুই জনের চিকিৎসা নিয়ে এখনো মূল্যায়ন চলছে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ‘যুদ্ধের প্রথম সপ্তাহে ৫০২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিলো।’

তারা আরো জানায়, ‘ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থানে ১৩৮ জন আহত হন, যাদের মধ্যে ১০ জন মারা গেছেন। এছাড়া দুইজন গুরুতর আহত, ছয়জন মাঝারি আহত এবং ১২০ জন সামান্য আহত হয়েছেন।’

এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ লেবাননে এক যুদ্ধে একজন অফিসার ও একজন সৈনিক আহত হয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দক্ষিণ লেবাননে যুদ্ধে গিভাতি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন এবং একই ব্রিগেডের একজন সৈনিক মাঝামাঝি পর্যায়ে আহত হয়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App