×

আন্তর্জাতিক

ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলায় নিহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম

ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলায় নিহত ৯

ছবি: সংগৃহীত

ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় বিমান অভিযান চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে ইরানপন্থি ৯ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং গুরুত্বর আহত হয়েছেন আরো ১০ জন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের নিরাপত্তা বিভাগের দুই জন জ্যেষ্ঠ কার্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্মকর্তারা বলেছেন, ‘নিহত এবং আহতরা ব্যক্তিরা হারকাত আনসার আল্লাহ আল আওফিয়া নামের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি ইরানের মদতপুষ্ট এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্র সরকারের প্রতি অনুগত।’

সীমান্তের যে এলাকায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল, সেখানে হারকাত আল আওফিয়া-এর ঘাঁটি ছিলো।

ইরাকি কর্মকর্তারা আরো জানিয়েছেন, ‘সামনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ যে ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

বায়তুল মোকাররমের সাবেক খতিব গ্রেপ্তার

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না

রুমিন ফারহানা আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে?

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে মাহি, কত নম্বরে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App