×

আন্তর্জাতিক

জেলেনস্কি

ইরানের ড্রোন হামলা মোকাবেলায় যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

ইরানের ড্রোন হামলা মোকাবেলায় যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ড্রোন আটকানোর ঘটনায় যুক্তরাষ্ট্র যোগাযোগ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ইরানের ড্রোন হামলা মোকাবেলায় সহায়তা করার জন্য সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইউক্রেনীয় দল মোতায়েন রয়েছে। এই অস্ত্র ব্যবহারে তার দেশ বেশ অভিজ্ঞ, কারণ রাশিয়া তার যুদ্ধের সময় এগুলো ব্যবহার করেছে।

ফ্রান্সের 'লে মোঁদ' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটিগুলো রক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছে।’

তিনি বলেছেন, ‘শুধুমাত্র এই অঞ্চলে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরিমাণ ইরানের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর হওয়ার জন্য যথেষ্ট নয়।’

‘ভারী ড্রোন হামলা মোকাবেলার জন্য আধুনিক ইন্টারসেপ্টর রয়েছে। এখন আমরা ইউক্রেনের কাছে থাকা নির্দিষ্ট কিছু সরঞ্জামের ভবিষ্যৎ সরবরাহ নিয়ে আলোচনা করছি। আমরা চাই মধ্যপ্রাচ্যের দেশগুলোও আমাদের নিজেদের শক্তিশালী করার সুযোগ দিক। তাদের কাছে এমন কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আছে যা আমাদের নেই বলেন তিনি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। বর্তমানে তহবিলই সবচেয়ে দুর্লভ সম্পদ। আমাদের প্রতিরক্ষা শিল্প বর্তমানে অর্ধেক সক্ষমতায় চলছে, এবং নিজেদের জন্য ড্রোন উৎপাদন করতে আমাদের আরও অর্থায়ন প্রয়োজন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App