শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
