প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে এনসিপির দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার দিবাগত রাতে এক বার্তায় এনসিপি জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।
এনসিপির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার।
