×

আন্তর্জাতিক

সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০৫ এএম

সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি

ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে রয়েছেন এবং বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালীন তিনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে “গুরুত্বপূর্ণ বৈঠক” করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জেলেনস্কি লিখেছেন, ‘সৌদি আরবে পৌঁছেছি। গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত আছে। আমরা আপনাদের সমর্থনের প্রশংসা করি এবং নিরাপত্তা নিশ্চিত করতে যারা আমাদের সাথে কাজ করতে প্রস্তুত, তাদেরও সমর্থন জানাই।’

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ এই সফরে রাষ্ট্রপতির সঙ্গী ছিলেন।

ইরানের হামলায় বিপর্যস্ত অঞ্চলের দেশগুলোকে কিয়েভ তার বিমান প্রতিরক্ষা দক্ষতা এবং ড্রোন প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিচ্ছে। 

জেলেনস্কি বলেছেন, ‘এর বিনিময়ে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থন আশা করছে।’

ইউক্রেন কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। ইউক্রেনের নেতা সম্প্রতি বলেছেন, এই সহায়তার বিনিময়ে তিনি “অর্থ ও প্রযুক্তি” চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App