×

আন্তর্জাতিক

‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি উভয় পক্ষকে ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্তেফান দ্যুজারিক এ তথ্য জানান। খবর বিবিসির।

তিনি বলেন, গুতেরেস দুই পক্ষকে এ কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়।

আরো পড়ুন: ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ বলে গুতেরেস মনে করেন।

দ্যুজারিক বলেন, “মহাসচিব জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই।”

মধ্যপ্রাচ্যে চলমান এই কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের একজন ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।    

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাডেফুলের সঙ্গে কথা বলেছেন। 

মেহের নিউজের তথ্য অনুযায়ী, আরাকচি বলেছেন, তার দেশ ‘চরম অবিশ্বাস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে।

তিনি এও বলেছেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় ‘পূর্ণ শক্তি দিয়ে লড়াই’ করবে। এ ধরনের কঠোর অবস্থানের কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’র কথা বলেছেন।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App