×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলগুলো মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফিই জানান, এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউই এলাকার একটি প্লান্টেশন থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য স্থানটি ঘন বনাঞ্চল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত।

উদ্ধারকারীরা ধারণা করছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির লেজের অংশের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, যে প্লান্টেশন এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, সেটি ইন্দোনেশিয়ার পাম অয়েল কোম্পানি ‘সিত্রা মহকোটা’র মালিকানাধীন। আর হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসান্তারা’ নামের একটি প্রতিষ্ঠানের ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App