×

আন্তর্জাতিক

বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের নিরাপদ স্থানান্তর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

বিমানে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের নিরাপদ স্থানান্তর

ছবি- সংগৃহীত

ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণের পর ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর বহনকৃত পাওয়ার ব্যাংক থেকে আগুন ও ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মে) হায়দ্রাবাদ থেকে আসা ‘6E 108’ ফ্লাইটটি রানওয়েতে থাকা অবস্থায় এই বিপত্তি ঘটে। তবে বিমানটি তখন স্থির থাকায় এবং কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

ইন্ডিগো কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, যাত্রীরা যখন বিমান থেকে নামার জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন এক যাত্রীর কেবিন ব্যাগে থাকা পাওয়ার ব্যাংকে আগুন লেগে যায়। বিমানের একজন মুখপাত্র বলেন,'যাত্রীদের কোনো ক্ষতি ছাড়াই দ্রুত ও নিরাপদে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।'

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধোঁয়া দেখার পরপরই বিমানটিতে জরুরি অবস্থা জারি করা হয়। নিয়ম অনুযায়ী, পরবর্তী ফ্লাইটে ব্যবহারের আগে বিমানটি প্রয়োজনীয় কারিগরি পরীক্ষার মধ্য দিয়ে যাবে।

ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি থেকে এমন অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এয়ারলাইন্সগুলো নিয়মিত সতর্কবার্তা দিলেও এই ঘটনাটি পুনরায় জননিরাপত্তা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App