×

আন্তর্জাতিক

গুলিতে নিহত শুভেন্দুর সহকারী কে এই চন্দ্রনাথ?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

গুলিতে নিহত শুভেন্দুর সহকারী কে এই চন্দ্রনাথ?

ছবি- সংগৃহীত

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ একসময় ভারতীয় বিমানবাহিনীর সদস্য ছিলেন। বুধবার (৬ মে) রাতে মধ্যগ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের লাইভ অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জিততে চন্দ্রনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।  বহু বছর ধরে তিনি শুভেন্দু অধিকারীর সাথে রয়েছেন।

এদিন রাতে একটি বাইকে তার গাড়ি অনুসরণ করে এগিয়ে আসে দুর্বৃত্তরা।  মধ্যগ্রাম এলাকার একটি বিরিয়ানির দোকানের সামনে গাড়ির কাচ ওঠানো থাকা অবস্থাতেই তাকে গুলি করা হয়।  এ সময় চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি লাগে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, চন্দ্রনাথের বুকের বামদিকে গুলি লাগে।  তিনি স্পট ডেড।  গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন।  তার হাতে এবং পেটে গুলি লেগেছে।

দুজনকে প্রথমে ভিভা সিটি নামের একটি হাসপাতালে নেওয়া হয়।  পরে আহত চালককে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।  তার অবস্থা গুরুতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App