×

আন্তর্জাতিক

পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত, আহত ৪ বাংলাদেশী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৪২ পিএম

পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত, আহত ৪ বাংলাদেশী

ছবি: সংগৃহীত

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় সড়ক দুর্ঘটনায় রাম প্রসাদ সরকার (৩৫) নামে টাঙ্গাইলের মির্জাপুরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার (১২ মে) দেশটির স্থানীয় সময় বিকেলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাংলাদেশীদের বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ময়নাল হক।

নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উন্নত জীবনের আশায় মাত্র ১০ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বাংলাদেশি অভিবাসীকে নিয়ে একটি ব্যক্তিগত মাইক্রোবাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর খবর পেয়ে ১১টি জরুরি উদ্ধারকারী যানবাহন, একটি বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। আহত চারজনকে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পর্তুগিজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতা বা সিগন্যাল অমান্যের কারণে মাইক্রোবাসটি চলন্ত ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রাম প্রসাদ সরকারের মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও তার নিজ এলাকা মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App