×

আন্তর্জাতিক

ইউক্রেনের বিমানঘাঁটিতে রুশ হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

ইউক্রেনের বিমানঘাঁটিতে রুশ হামলা

ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে রাতভর হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। 

মস্কোর দাবি, ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে সফল ড্রোন হামলা চালিয়ে তারা দুটি মিগ-২৯ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে। এই হামলার রেশ না কাটতেই ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ জনের মৃত্যু ও ১৪ জন আহতের খবর পাওয়া গেছে। 

এদিকে, রাশিয়ার অভ্যন্তরে পাল্টাহামলা চালিয়েছে ইউক্রেনও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর একটি প্রধান সামরিক শিল্প স্থাপনা নস্যাৎ করার দাবি করেছে কিয়েভ।

দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনীয় বিমানবাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘একটি বিমান রানওয়ের পাশে ছিল আর অন্যটি বাঙ্কারের ভেতরে জ্বালানি নেয়ার সময় হামলার শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া বলেছে, লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাদের ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান-বারিকাদি শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়। স্থাপনাটিতে রাশিয়া কামান ব্যবস্থা ও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিশেষ সামরিক সরঞ্জাম তৈরি করে বলে দাবি করেন তিনি। 

এছাড়া, রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতেই জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানায় কিয়েভ।

ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়তে থাকায় নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে তিনি বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়ার সীমান্তের অখণ্ডতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

একইসঙ্গে রুশ ভূখণ্ড ও অবকাঠামোর ওপর হামলাসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া সফল হবে বলেও আশাবাদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

টিএসসিতে চলছে চাকরি মেলা, ৪৩০ চাকরির সুযোগ চীনের প্রতিষ্ঠানে

টিএসসিতে চলছে চাকরি মেলা, ৪৩০ চাকরির সুযোগ চীনের প্রতিষ্ঠানে

মৃত্যুর পরও ইনস্টাগ্রামে সক্রিয়! অভিনেত্রীর পোস্ট ঘিরে রহস্য

মৃত্যুর পরও ইনস্টাগ্রামে সক্রিয়! অভিনেত্রীর পোস্ট ঘিরে রহস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App