×

আন্তর্জাতিক

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ বৈঠক

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান এবং যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি নিয়ে কাতারের রাজধানী দোহায় বুধবার পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে প্রণীত সমঝোতা স্মারককে সামনে রেখে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মতবিনিময় করবেন।

সূত্রটি আরো জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এ কারিগরি বৈঠকে অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন।

এর আগে উভয় দেশই কাতারে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিল।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তাবিত সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসান ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর সময়সীমার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের প্রতিনিধি দলের দোহা সফর নির্ধারিত থাকলেও তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ের সরাসরি আলোচনার পরিকল্পনা ইরানের নেই।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা এবং লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যে কারণে একের পর এক চমক দেখাচ্ছেন ভিনিসিয়ুস

যে কারণে একের পর এক চমক দেখাচ্ছেন ভিনিসিয়ুস

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App