×

আন্তর্জাতিক

ইরান সমঝোতা করতে মরিয়া : ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম

ইরান সমঝোতা করতে মরিয়া : ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।  খবর আল জাজিরার।

ট্রাম্প আরো বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায়ের জন্য ওয়াশিংটন তেহরানকে ‘এক সপ্তাহ সময়’ দিয়েছিল। 

তিনি বলেন, ‘আমরা এক দিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া; তারা খুব করে সমঝোতা করতে চায়।’

তিনি আরো বলেন, ‘আমরা ভালো বলেই তাদের শেষ বিদায়ের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।  শনিবার (৪ ‍জুলাই) সকালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। 

শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজার হাজার মানুষ প্রবেশ করেন।

বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বর শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। এ উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির শেষ বিদায়ে যোগ দিলে মার্কিন সহায়তা বন্ধের হুমকি

খামেনির শেষ বিদায়ে যোগ দিলে মার্কিন সহায়তা বন্ধের হুমকি

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না

মির্জা ফখরুল শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জুকারবার্গ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App