×

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নামাজে তার অন্য তিন ছেলেকে সামনের সারিতেই দেখা গেছে। ছবি: সংগৃহীত

রোববার সকালে তেহরানের কেন্দ্রীয় মসজিদে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।

অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

তবে তার অন্য তিন ভাই মেইসাম, মাসুদ এবং মুস্তফা বাবার জানাজায় অংশ নিয়েছেন। তাদেরকে জানাজা নামাজের সামনের সারিতেই দেখা গেছে।

এর আগে তেহরান জানিয়েছিল, ইসরায়েলের পক্ষ থেকে মোজতবা খামেনিকে হত্যার হুমকি থাকায় তাকে জনসমক্ষে আনা হচ্ছে না। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তিনি প্রকাশ্যে আসেননি।

যদিও মোজতবা খামেনি জনসমক্ষে অনুপস্থিত, তবুও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব বার্তার মাধ্যমে তিনি দেশ পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেছেন বলে দাবি করেছে তেহরান।

ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

হামলায় আলী খামেনি ছাড়াও তার জামাতা এবং নাতনিসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

এরপর মোজতবা খামেনিকে ইরানে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App