×

আন্তর্জাতিক

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন এই আগ্রাসনের ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারির পর, পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেহরান।

বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘হরমুজ প্রণালীতে ট্যাংকারের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধারাবাহিক সামরিক হামলা শুরু করার পর, বুধবার বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তেহরান।’

মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতে বড় ধাক্কা দিয়ে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। তারা জানায়, বাহরাইনের পঞ্চম নৌ জেলার বন্দর সালমান এবং কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনা লক্ষ্য করে এই যৌথ অভিযান চালানো হয়। এছাড়া, হামলা চলাকালে বাধা দেওয়ার চেষ্টা করায় আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোর ৮৫টি লক্ষ্যবস্তুতে একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সেনাবাহিনী বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলা করছে।

এর আগে, প্রণালীতে তিনটি ট্যাংকারের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালায় এবং ইরানকে তেল বিক্রির অনুমতি দেয়া লাইসেন্সটি বাতিল করে দেয়।

ইরানের আইআরজিসি বলেছে, এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

ইরানের সংস্থাটি আরো জানায়, বুধবার দিনের  শুরুতে হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার পর, যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগে এই অভিযানটি ছিল একটি প্রাথমিক জবাব।

এদিকে, আইআরজিসি মঙ্গলবারের মার্কিন হামলাকে ইরানের প্রয়াত নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গেও যুক্ত করেছে এবং বলেছে যে ওয়াশিংটন এই ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার চেষ্টা করছে।

এর আগে, মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে কয়েক দফা বিমান হামলা সম্পন্ন করেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বোমা হামলার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার এই হামলা শুরু হয় এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার জবাবে এটি চালানো হয়। জানায় যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে দলগুলো কত আয় করে

বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে দলগুলো কত আয় করে

শনিবার ঢামেক হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার ঢামেক হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App