×

আন্তর্জাতিক

কানাডায় উৎসবে বন্দুকধারীর হামলা, হতাহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০৪ এএম

কানাডায় উৎসবে বন্দুকধারীর হামলা, হতাহত ৭

ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫ জন।

শনিবার (১১ জুলাই) এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্যদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, টরন্টোর মিডটাউন এলাকায় অনুষ্ঠিত বার্ষিক লাতিন সাংস্কৃতিক উৎসব (সালসা অন সেন্ট ক্লেয়ার) চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

টরন্টো পুলিশ জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য বা কাউকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

গ্যাস সরবরাহ স্বাভাবিক, পুনরায় উৎপাদনে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক, পুনরায় উৎপাদনে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App