×

আন্তর্জাতিক

হরমুজে ২ সুপার ট্যাংকারে আইআরজিসির হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

হরমুজে ২ সুপার ট্যাংকারে আইআরজিসির হামলা

ছবি: সংগৃহীত

হরমুজে সতর্কবার্তা অমান্য করার জেরে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার (১৪ জুলাই)  আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছিল, ওমানের জলসীমায় হরমুজ প্রণালিতে ইরান তাদের দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এতে অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। দেশটির এ দাবির কয়েক ঘণ্টা পর আইআরজিসি হামলার কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘বিপথগামী’ ট্যাংকারগুলো নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে চলাচল করছিল। তারা ওমানের জলসীমায় দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করেছিলো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্যাংকারগুলো বারবার সতর্কবার্তা উপেক্ষা করেছিল। হামলার পর এগুলো অচল হয়ে পড়েছে।

এর আগে, ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।

তিনি আরো লিখেছেন, সে হিসেবে এবং ন্যায্যতার খাতিরে বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App