×

আন্তর্জাতিক

শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও সরানোর নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও সরানোর নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ

ছবি : সংগৃহীত

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদ ও অনশন কর্মসূচির সমর্থনে আইআইটি মাদ্রাজের কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন। খবর এনডিটিভির

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর দাবি, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে এসব পোস্ট ও ভিডিও মুছে ফেলতে বলা হয়। শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনার পর সংহতি প্রকাশ করে প্রকাশিত সব ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। এ অবস্থায় আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App