×

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম

 আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলী প্রদেশ সান জুয়ানের ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল দিকে ১০টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়েই সেটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো এক্সে পোস্ট করে জানিয়েছেন, হেলিকপ্টারটি ছিল একটি বেল ৪১২ এয়ারক্রাফট। পার্শ্ববর্তী প্রদেশ লা রিওজায় দাবানল নেভাতে সান জুয়ানের প্রাদেশিক সরকার কয়েক জন প্রশিক্ষিত দমকল কর্মীকে পাঠানোর উদ্যোগ নিয়েছিল। তাদের প্রথম দলটি ছিল সেই হেলিকপ্টারটিতে।

দুর্ঘটনাটির পর ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কে গিয়েছিলেন সেখানকার স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা। 

এই ঘটনা কভার করতে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কে গিয়েছিলেন স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা। তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই ভয়াবহ একটি দুর্ঘটনা। কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে সান জুয়ানের প্রাদেশিক সরকার।

ইতোমধ্যে সান জুয়ান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এছাড়াও, প্রদেশের গভর্নর মার্সেলো ওররেগা এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

সূত্র : এএফপি, এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App