×

আন্তর্জাতিক

ভবিষ্যতে গুরুত্ব হারাবে হরমুজ প্রণালি: নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

ভবিষ্যতে গুরুত্ব হারাবে হরমুজ প্রণালি: নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিকে ইরান যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গণহত্যার দায়ে ওয়ারেন্টভুক্ত এই আসামি মনে করেন, ভবিষ্যতে এই প্রণালির গুরুত্ব এতটা আর থাকবে না।

কারণ হিসেবে নেতানিয়াহু বলেছেন, নতুন পাইপলাইনের কথা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন তারা এই চোকপয়েন্ট উদ্ধার করতে পারবেন। 

তবে ইরান যে এই পথ বন্ধ করে দেবে, তা নিয়ে ধারণা ছিল না নেতানিয়াহুর। তিনি বলেন, কেউই নির্ভুলভাবে বলতে পারত না, ইরান শেষ পর্যন্ত কী করবে। 

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, আজ বিশ্বের সবাই বুঝতে পারছে, বিশ্বশান্তির জন্য ইরান কতটা বড় হুমকি।

হরমুজ প্রণালির ভবিষ্যৎ কৌশলগত গুরুত্ব নিয়েও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার ভাষায়, জ্বালানি পরিবহনের রুট ধীরে ধীরে হরমুজ এড়িয়ে লোহিত সাগর, ইসরাইল এবং সেখান থেকে ভূমধ্যসাগরমুখী হলে এই জলপথের ওপর নির্ভরতা কমে যাবে।

নেতানিয়াহু বলেন, মানুষ জ্বালানি পাইপলাইন হরমুজ এড়িয়ে লোহিত সাগরে, সেখান থেকে ইসরাইল হয়ে ভূমধ্যসাগরে স্থানান্তর করবে। আমরা এই চোকপয়েন্টের ওপর নির্ভরতা ভেঙে দিতে পারব, এবং আমরা তা করব।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। তাই এ জলপথে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি

নাহিদ ইসলাম বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি

‘অমর প্রেম’ তটিনী-পার্থর

‘অমর প্রেম’ তটিনী-পার্থর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App