×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছাকাছি অবস্থিত ফিলিস্তিনি গ্রাম তাল ও সারার ভেতর দিয়ে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী মিছিল করেছে। স্থানীয়দের দাবি, পুরো কর্মসূচিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কঠোর সামরিক নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীরা তাল ও সারা গ্রামের অভ্যন্তরীণ সড়ক দিয়ে মিছিল করেন। এ সময় তাল গ্রামের একটি কবরস্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

অভিযোগ রয়েছে, বসতি স্থাপনকারীরা সেখানে মৃত ফিলিস্তিনিদের স্মরণে নির্মিত স্মৃতিফলক ও পাথরের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলেন।

স্থানীয় মানবাধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে স্থানীয় ফিলিস্তিনিদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

গ্রামের বাসিন্দাদের ভাষ্য, মিছিল চলাকালে বসতি স্থাপনকারীদের নিরাপত্তায় সরাসরি দায়িত্ব পালন করছিল ইসরায়েলি সেনাবাহিনী। তারা ভাঙচুরের প্রতিবাদ জানাতে গেলে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App