×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার সমুদ্রে চলাচলরত একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। প্রাণ বাঁচাতে বহু যাত্রী সাগরে ঝাঁপ দেন।

রোববার (২ আগস্ট) বিকেলে আঞ্চলিক সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, ফেরিটিতে থাকা মোট ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপির

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। পরে কাছাকাছি অবস্থানরত একটি জাহাজ তাদের উদ্ধার করে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ফেরিটির আশপাশে আরও চারটি জাহাজ থাকলেও আগুন এবং ফেরিতে থাকা দাহ্য পদার্থের কারণে সৃষ্ট ঝুঁকির জন্য তারা খুব কাছে যেতে পারেনি।

বাসারনাস জানায়, পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রার সময় ফেরিটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ফেরির অধিনায়ক কোম্পানিকে ফোন করে বিষয়টি জানান। তবে এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সুরাবায়া থেকে একটি বড় উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে।

পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ মাস্যহুদ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা জাহাজগুলো যাত্রীদের উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। তিনি বলেন, যাত্রী ও নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞদের মতে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং বৈরী ও অনিশ্চিত আবহাওয়া এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

গত মাসেও দক্ষিণ সুলাওয়েসির কাছে সেলায়ার দ্বীপসংলগ্ন এলাকায় ৭০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে যায়। ওই ঘটনায় অন্তত চারজন নিহত হন এবং উদ্ধার অভিযান শেষ হওয়া পর্যন্ত আরও ১৪ জন নিখোঁজ ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App