×

আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

ছবি : সংগৃহীত

২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল থেকে দীর্ঘমেয়াদে দেশত্যাগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।

ইসরায়েলের দৈনিক ইয়েদিওত আহরোনোত-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সমীক্ষা অনুযায়ী, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন ইসরায়েল ত্যাগ করেছেন। গবেষণায় অন্তত টানা তিন মাস বা তার বেশি সময় দেশের বাইরে অবস্থানকারীদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণা বলছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়েছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ৯০ হাজার মানুষ বিদেশে অবস্থান করেছেন। অথচ ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এই সংখ্যা ছিল বছরে গড়ে প্রায় ৬০ হাজার।

এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদি দেশত্যাগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার ২১৯। সেই তুলনায় সাম্প্রতিক তিন বছরে দেশত্যাগের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গবেষণার তত্ত্বাবধায়ক, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের বলেন, দীর্ঘমেয়াদি দেশত্যাগের এই প্রবণতা গভীর উদ্বেগের বিষয়। তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি হলো দেশত্যাগ ও প্রত্যাবর্তনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং ভবিষ্যতে এই প্রবণতা আরও বৃদ্ধি পাওয়া।

গবেষণায় আরও বলা হয়েছে, কয়েক বছর ধরে তুলনামূলক স্থিতিশীল থাকার পর বর্তমানে ইসরায়েলে অভিবাসন ও দেশত্যাগের ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

এর আগে প্রকাশিত আরেকটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইয়েদিওত আহরোনোত জানায়, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডিধারী গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের মধ্যে দেশত্যাগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক সম্পদের চেয়ে উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল ইসরায়েলের জন্য দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

গবেষণাটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানকে ঘিরেও ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা ১ কোটিরও বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App