×

আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

হরমুজে জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে। গত তিন সপ্তাহ ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।

তিনি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

বাঘায়েই জানান, চুক্তির খসড়া তৈরি ও স্বাক্ষর প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। এতে দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষও অংশ নেয়।

তবে এখনো ইরান বা ওমানের পক্ষ থেকে চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইরানি মুখপাত্র জানান, কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা চলছে। বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

হরমুজ প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান। ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

আরও পড়ুন: এখানে আসাই ভুল হয়েছে! সুইসাইড নোটে আরও যা লিখলেন রাজনীতিবিদ

এদিকে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর ইরান-ওমানের এই সমঝোতার ঘোষণা নতুন করে গুরুত্ব পেয়েছে। ট্রাম্প এর আগে হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান ও ওমানের এই সমঝোতা দুই উপকূলীয় দেশের স্বাধীন সিদ্ধান্ত। এর উদ্দেশ্য দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

তবে চুক্তিটি বাস্তবে কতটা কার্যকর হবে, তা আঞ্চলিক পরিস্থিতি ও সামরিক তৎপরতার ওপর নির্ভর করবে বলে জানান বাঘায়েই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড, নৌ অবরোধ এবং অন্যান্য পদক্ষেপের প্রভাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে এই নতুন সমঝোতা হলো। দীর্ঘদিন ধরে এই জলপথকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরান-ওমানের নতুন চুক্তিকে তাই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি: মিরাজ

আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি: মিরাজ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, মুখ খুললেন যশ

টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, মুখ খুললেন যশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App